ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৯ জেলের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হচ্ছে।  অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ টি বেহুন্দী জাল জব্দ করা হয়েছে। এ সময় আটক ৯ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড  দেওয়া হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেল ৪ টা হতে রাত ১টা পর্যন্ত  মেঘনা নদীর জহিরাবাদ, চর উমেদ, আমিরবাদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ জন জেলের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন : মতলব উত্তর উপজেলার এখলাশপুর গ্রামের মফিজ পাঠানের ছেলে মো. আলম (৩০), নাওভাঙ্গা জহিরাবাদ গ্রামের বজলু মিজির ছেলে মো. লিটন (৩৫), লক্ষ্মীপুর জেলার কলমনগর উপজেলার কালকিনি গ্রামের মো. আলমগীরের ছেলে মো. মনজু (৩৫), লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার পূর্ব চর মনষা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. সাহেব আলী (২৮), চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরের মো. ইমাম হোসেনের ছেলে মো.  রুবেল হোসেন(২০), শরিয়তপুর জেলার সখিপুর উপজেলার ছুরিরচের তাজুল হাওলাদারের ছেলে মো. বাবু হোসন (২৫), মতলব উত্তর উপজেলার আমিরাবাদ গ্রামের আব্দুল আলীর ছেলে মো. ফয়সাল(২০), নাওভাঙ্গা জহিরাবাদ গ্রামের আব্দুল হকের ছেলে মো. জীবন হোসেন (২৪) ও লক্ষ্মীপুর জেলার কলমনগর উপজেলার মতিহাট গ্রামের মো. জাহের মাঝির ছেলে মো. জমির আলী(২২)।
অভিযানে জব্দকৃত কারেন্ট ও বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। ৪ টি অ্যাংকর/গেরাফি পুলিশের হেফাজতে রাখা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। মোহনপুর  নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো.  হাফিজ, ক্ষেত্র সহকারী ও অভয়াশ্রম পাহারাদার।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ টি বেহুন্দী  জাল জব্দ করাহয়। এ সময় আটক ৯ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড  দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, অভয়াশ্রম ও জাটকা রক্ষায় কোনো প্রকার অনিয়ম করার সুযোগ নেই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ছবি :অভিযানে জব্দকৃত কারেন্ট ও বেহুন্দী জাল পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে।
জনপ্রিয় সংবাদ

সরকার জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল

অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে ৯ জেলের ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

প্রকাশিত : ০৯:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬