সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ঝুঁকিপূর্ণ আলমখালী বাধেঁর ক্লোজারের কাজ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. মো ইলিয়াস মিয়া।
শুক্রবার (৩ই এপ্রিল) দুপুরে তিনি মাটিয়ান হাওরের আলমখালীসহ উপজেলার বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন করেন ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক, উপ-প্রকৌশলী মনির হোসেন, জেলা বিএনপির সাবেক নেতা রায়হান কবির, সামায়ুন মেম্বারসহ স্থানীয় কৃষকরা।

এসময় জেলা প্রশাসক স্থানীয় কৃষকদের কাছে বাঁধ নির্মাণ কাজের মান সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আগের বাঁধের অবস্থা ভালো ছিলনা।তবে বর্তমানে এটি মজবুত ভাবে নির্মাণ করা হয়েছে এবং হাওরে ইতিমধ্যে বৃষ্টির পানি জমতে শুরু করেছে।
এর আগে সুনামগঞ্জ -১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সরজমিনে বাঁধ পরিদর্শন করে বাঁধ নির্মাণে কাজের অগ্রগতি কম দেখেন। এবং দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পূন্ন করতে ৪দিনের সময়সীমা বেঁধে দেন। পরবর্তীতে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন।
উল্লেখ্য, তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরে প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। এসব ফসল রক্ষায় ১৭ কোটি টাকা ব্যয়ে ৮৮টি প্রকল্প বাস্তবায়ন কমিটি কাজ করছে।

ডেস্ক রিপোর্ট 




















