ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বাকেরগঞ্জে তেলের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

​শুক্রবার (৩ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার।

​অভিযান চলাকালীন উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে তদারকি করার সময় দেখা যায়, একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে অকটেন বিক্রি করা হচ্ছে। প্রতি লিটার অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি করে সাধারণ ভোক্তাদের ঠকানোর দায়ে ওই দোকানদারকে অভিযুক্ত করা হয়।

​পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারা মোতাবেক জনস্বার্থে ওই ব্যবসায়ীকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার জানান, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

​অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

খুঁটিতে বাঁধা সেই অনিককে পাঠানো হলো রিহ্যাবে *পরিবারের দায়িত্ব নিয়েছেন মানবিক ইউএনও

বাকেরগঞ্জে তেলের বাজার স্থিতিশীল রাখতে অভিযান পরিচালনা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তন্ময় হালদার

প্রকাশিত : ০৮:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬