ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

আমাকে এপস্টিন ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন : বিল গেটস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

প্রেমের সম্পর্কে জেনে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের ওভারসাইট কমিটির কাছে এমন কথা বলেছেন বিশ্বের সাবেক শীর্ষ ধনী।

তিনি জানিয়েছেন, দুজন রুশ নারীসহ তিনজনের সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এরমধ্যে দুজনের ব্যাপারে এপস্টিন জানতেন।

চলতি বছরের শুরুতে এপস্টিন সংক্রান্ত হাজার হাজার নথি প্রকাশ করা হয়। তার সঙ্গে অন্য আর কার সম্পর্ক আছে সেটি খুঁজে বের করতে সংশ্লিষ্টদের স্বাক্ষ্য নিচ্ছে ওভারসাইট কমিটি।

বিল গেটস দাবি করেছেন, এপস্টিনের সঙ্গে তার যে সম্পর্ক এরসঙ্গে তার প্রেমের সম্পর্কগুলোর কোনো সম্পর্ক নেই। কিন্তু তা সত্ত্বেও এপস্টিন এগুলো ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন বলে ধারণা তার।

গেটস বলেছেন, “এপস্টিনের সঙ্গে আমার সম্পর্কের সঙ্গে এই প্রেমের সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা ছিল না। কিন্তু এগুলো আমার পরিবারের জন্য ছিল যন্ত্রণার। আমি পরিবারের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছি সেগুলো ব্যবহার করতে কাজ করছিল এপস্টিন। এরসঙ্গে আরও অনেক মিথ্যা যুক্ত করেছেন তিনি। এগুলো ব্যবহার করে তিনি আমাকে তার সঙ্গে পুনরায় যুক্ত হতে চাপ দিয়েছিলেন।”

তিনি আরও বলেছেন, “এপস্টিন আমাকে সরাসরি ব্ল্যাকমেইল করেননি। কিন্তু প্রকাশিত ইমেইলে যেসব তথ্য রয়েছে, এগুলো দেখে বোঝা যায় আমাকে তার ব্ল্যাকমেইল করার ইচ্ছা ছিল।”

আমাকে এপস্টিন ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন : বিল গেটস

প্রকাশিত : ০৬:০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬