ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ডিএসসিসির ৩ কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কর্মকর্তা নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০০ বার দেখা হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল ৯- এর ৩ জন কর্মচারীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ পেয়েছে সংস্থাটি। এর ফলে তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সংস্থাটির সচিব জয়নুল আবেদীন একটি দপ্তর আদেশ জারি করে সংস্থাটির নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করেছেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সংস্থাটির অঞ্চল ৯ এর রেজিস্ট্রেশন সহকারী (জন্ম, মৃত্যু, নিবন্ধনকরণ) নুরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২ জন) সামিউল ইসলাম শাওন ও মকুল মিয়ার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা নির্ণয়ের জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। দপ্তর আদেশ অনুযায়ী তদন্ত করে ১০ কর্মদিবসের মধ্যে তাদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু চিকিৎসায় আলাদা ওয়ার্ড চালু

ডিএসসিসির ৩ কর্মচারীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কর্মকর্তা নিয়োগ

প্রকাশিত : ০২:২১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬