কুমিল্লা প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকাল অনুমান সাড়ে ৪ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকার কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে সিএনজি উল্টে তিনি এ দুর্ঘটনায় আহত হন।
তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দেবীদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, তিনি মাথায় আঘাত পান এবং অচেতন অবস্থায় আছেন। সিটি স্ক্যান করার পর তার শাররেরীক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
সাংবাদিক, এ আর আহমেদ জানান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম চান্দিনায় বিএনপি দলীয় একটি কর্মসূচিতে সংরক্ষিত মহিলা আসনের এমপি রাশেদা বেগম হীরার উপস্থিতিতে সুফিয়া বেগমও ছিলেন। ওই অনুষ্ঠান শেষ করে তিনি সিএনজি চালিত আটো রিক্সায় বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তাকে বহনকরা সিএনজিটি ছিটকে উল্টে পড়ে গেলে তিনি মারাত্মক আহত হন।
উল্লেখ্য সুফিয়া বেগম সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এছাড়াও কুমিল্লা উত্তর জেলা মহিলাদলের সভাপতি ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

ডেস্ক রিপোর্ট 






















