জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কালীন শিক্ষক মোঃ আমির হোসেন’র কর্মময় জীবনের পরিসমাপ্তিতে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এবিএন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহা. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এবিএন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ সাহাবুদ্দিন আহমেদ, পটুয়াখালী জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা বেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান, মমতাজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নাসিমা বেগম, পূর্ব হকতুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, উত্তর পাঙ্গাশিয়া হযরত আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ফারুক হোসেন, দুমকি উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান কুমার পাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আলী আকবর, চরবয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ কামাল হোসেন, বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মোঃ রাজিব, মোসা: সুমম্বিয়া, তানজিলা আক্তার ও শ্রাবনী।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

ডেস্ক রিপোর্ট 






















