মেহেদী হাসান,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ দক্ষিণ-মধ্য ও দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বাংলাদেশে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “Adaptive Delta management for a climate resilient agriculture and food security in South Central and Southwest coastal Bangladesh (ADM-CRAFT)” শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
(১৯ জুলাই) শনিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। তিনি বলেন, “জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরেন।
অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ড এম্বাসি, ঢাকার ডেলিগেটেড প্রতিনিধি নীলচে কিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন।
জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে প্রধান অতিথি কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওকে একত্রে কাজ করার গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কি-নোট প্রেজেন্টেশন উপস্থাপন ও সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন।

ডেস্ক রিপোর্ট 






















