জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ জুলাই) দুপুর ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদিজা বেগম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জিএম সাইদুর রহমান শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক আঃ জব্বার হাওলাদার, প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, কামাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, আল আমিন, জিএম অলিউর রহমান এবং বিদায়ী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।
জাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক শাহিন হোসেন, শিক্ষার্থীদের মধ্যে থেকে সুমাইয়া আক্তার সিফা ও মাহাবুব হোসেন।
সংবর্ধনা সভায় বক্তারা বলেন, মো. রফিকুল ইসলাম দীর্ঘ ৩৬ বছর সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন। চলতি বছরের ১৩ জুলাই তিনি অবসরে যান। তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
জানা গেছে, মো. রফিকুল ইসলাম ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রচলিত চাকরি বিধি অনুযায়ী ৬০ বছর বয়স পূর্ণ হওয়ায় তিনি অবসরে গেছেন।
পরে ধর্মীয় শিক্ষক মাওলানা ইব্রাহীম খলিলের পরিচালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

ডেস্ক রিপোর্ট 






















