ঢাকা ০১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পবিপ্রবির প্রশাসনিক কার্যক্রম সক্রিয় করতে সেকশন প্রধানদের সাথে ভিসির সমন্বয় সভা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেকশন প্রধানদের সাথে গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। সভায় তিনি প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

সভায় ভিসি মহোদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের সেবার মান বৃদ্ধিতে প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের শৈথিল্য করা যাবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর পরিচালক প্রফেসর ড. মো: খোকন হোসেন, আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: নেছারউদ্দিন আহমেদ, অর্থ হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (অ. দা.) ড. মো. আমিনুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অ. দা.) ড. রাহাত মাহমুদ, ড. মো: মিরাজুল ইসলাম, ড. মো: মাহমুদুল হাসান সহ অন্যান্য সেকশন প্রধানগণ।

জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের বন্দরে জাহাজে হামলা, ৪ ভারতীয় নিহত

পবিপ্রবির প্রশাসনিক কার্যক্রম সক্রিয় করতে সেকশন প্রধানদের সাথে ভিসির সমন্বয় সভা

প্রকাশিত : ১১:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬