ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ভারতীয় ক্রিকেটারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেলকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে অভিযোগকারীর সংবেদনশীল ছবি বা তথ্য যাতে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে তার ইলেকট্রনিক ডিভাইস জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। গত মাসে হুগলির মোগরা থানায় অভিষেক পোরেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযোগকারীর দাবি, দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোরেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ করেন। এসব বিষয় ব্যবহার করে তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগকারী দাবি করেছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারিতে তাদের পরিচয় হয়। এরপর এপ্রিল থেকে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। চন্দননগরে প্রথম দেখা হওয়ার পর অভিষেক তাকে বিয়ের আশ্বাস দিয়ে মানকুণ্ডুর একটি ফ্ল্যাটে নিয়ে যান, যেখানে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনা ঘটে।

অভিযোগকারী আরও দাবি করেন, দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়েও আলোচনা হয়েছিল। এর মাঝেই অভিষেক অন্য নারীদের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে তাকে জোরপূর্বক আটকে রাখা, খাবার থেকে বঞ্চিত করা এবং একা করে রাখার মতো ঘটনাও ঘটেছে। এমনকি অভিষেকের কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ার দাবি তুলেছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ভারতীয় ক্রিকেটারকে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের নির্দেশ

প্রকাশিত : ১০:৪৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬