ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জসিম উদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুমকি আপতুননেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা বোর্ডের পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত স্মারক নং বশিবো/বিঅ/২০২৬/২৬০৫-এ এ অনুমোদন দেওয়া হয়।

‎আদেশে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল কর্তৃক ২৫ এপ্রিল ২০২৪ তারিখে প্রকাশিত মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪-এর ৬৪(১) ধারা অনুযায়ী বিদ্যালয়ের ৪ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত মো.জসিম উদ্দিন হাওলাদার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত মো. আবুল খায়ের শিক্ষক সদস্য, জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মো. আমিনুর রহমান অভিভাবক সদস্য এবং পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. মাহমুদা আক্তার হেপি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

‎বোর্ডের আদেশ অনুযায়ী, এডহক কমিটির মেয়াদ ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জানুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

‎এ বিষয়ে জারি করা আদেশের অনুলিপি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং নবগঠিত এডহক কমিটির সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জসিম উদ্দিন

প্রকাশিত : ০১:৪৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬