ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বীর মুক্তিযোদ্ধা মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে আন্তরিক অভিনন্দন ও গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভিসি মহোদয় বলেন, “দেশের এই গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ সাংবিধানিক পদে তার এ যোগদান আমাদের মনে নতুন আশার সঞ্চার করেছে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি, তার সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে আমাদের প্রিয় মাতৃভূমি শান্তি, সমৃদ্ধি এবং অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে। দেশের সংবিধান রক্ষা এবং জনগণের অধিকার ও কল্যাণে তার কার্যকাল অত্যন্ত সফল ও উজ্জ্বল হোক।”
ভিসি মহোদয় মহান আল্লাহ তাআলার কাছে মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সেবা করার জন্য আরও শক্তি কামনা করে প্রার্থনা করেন।

জনপ্রিয় সংবাদ

নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব

নতুন রাষ্ট্রপতিকে পবিপ্রবি ভিসির অভিনন্দন

প্রকাশিত : ১০:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬