ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় যুবক আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত মিরাজের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বেড়াডাকুরি এলাকায়। তার বাবার নাম রকিবুল ইসলাম।তিনি মতিঝিলের আরামবাগ এলাকায় বসবাস করেন।

আহত মিরাজের বন্ধু শামসুল হক জানান, বিকেলে রাজধানী মার্কেট থেকে কেনাকাটা শেষে তারা আরামবাগের বাসার দিকে যাচ্ছিলেন। এ সময় মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ দুটি বস্তু নিষ্ক্রিয় করছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। এ সময় হঠাৎ দূর থেকে উড়ে আসা একটি বস্তুর আঘাতে মিরাজের বাম চোখ গুরুতর জখম হয়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে বাম চোখে আঘাতপ্রাপ্ত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

মেট্রোরেল স্টেশনের নিচে বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করার সময় যুবক আহত

প্রকাশিত : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬