ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

দীঘিনালায় বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে জাবারাং কল্যাণ সমিতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

Oplus_16908288

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীঘিনালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফি উল আলম। সভাপতিত্ব করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা।

জাবারাং কল্যাণ সমিতি জানায়, প্রতিটি পরিবারকে ৮০০ টাকা নগদ অর্থের পাশাপাশি একটি বালতি, একটি মগ, এক প্যাকেট শুকনো খাবার, ওরস্যালাইন, দুটি সাবান, ৬ লিটার বিশুদ্ধ খাবার পানি, একটি স্যানিটারি ন্যাপকিন এবং একটি নেলকাটার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় দীঘিনালার বিভিন্ন ইউনিয়নের অসংখ্য পরিবার ঘরবাড়ি, ফসল ও জীবিকার উৎস হারিয়ে দুর্ভোগে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জরুরি সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকে সংস্থাটি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের সহায়তায় তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রধান অতিথি শফি উল আলম বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সহায়ক ভূমিকা রাখে। তিনি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জাবারাং কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে এক কেজি হিরোইন ও নয়শো ইয়াবাসহ আটক ১

দীঘিনালায় বন্যাদুর্গত ২০০ পরিবারের পাশে জাবারাং কল্যাণ সমিতি

প্রকাশিত : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬