ঢাকা ০৮:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পুরাতন বিসিক শিল্প এলাকায় পরিচালিত যৌথ মোবাইল কোর্ট অভিযানে দুইটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিল্লাত হোসেন। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাদারীপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে ‘রাজধানী বেকারি’ নামের একটি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। পরিদর্শনে নিম্নমানের খাদ্য উপাদান ব্যবহার, পচা ডিম সংরক্ষণ, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদের অনুপস্থিতি, পোকামাকড় নিয়ন্ত্রণে অব্যবস্থা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, রঙিন কাগজ ও ফ্লেভার ব্যবহারের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, পণ্যের বাধ্যতামূলক নিবন্ধনের অভাব, রসিদবিহীন রাসায়নিক ব্যবহার এবং কাঁচামাল ক্রয়-বিক্রয়ের চালান প্রদর্শনে ব্যর্থতার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।

প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ স্বীকার করলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

এ ছাড়া ‘তালহা ফুড প্রোডাক্টস’ নামের অপর একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি দ্রুত ত্রুটি সংশোধন না করলে পরবর্তীতে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী সরাসরি মামলা দায়ের করা হবে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানে যৌথ অভিযান: ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬