গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাজারে একটি মেডিসিনের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ২৬ জুলাই এমএম কারখানা রোডে মুক্তা মার্কেটের অথৈ মেডিসিন কর্ণার নামে ওই গোডাউনে আগুন লাগে। এসময় থাকা গোডাউনে থাকা সকল ওষুধ ও আসবাবপত্রসহ সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন গোডাউন মালিক।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ সকালে বন্ধ থাকা অবস্থায় গোডাউনের পিছন থেকে আগুনের ধোয়া দেখতে পান স্থানীয়রা। মুহুর্তের মধ্যে আগুন গোডাউনের পিছন দিকে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউন মালিক জানান, অগ্নি কান্ডে তার গোডাউনে বিপুল পরিমাণ গুরুত্বপূর্ণ ও দামি ওষুধপত্র পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে নিখুঁত কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা হবে।

ডেস্ক রিপোর্ট 






















