ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেট ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। রবিবার ২৬ জুলাই নগর ভবন মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এ বাজেট ঘোষণা করেন। বাজেট সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। এসময় সিটি করপোরেশনের সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ বিভিন্ন কর্মকর্তাসহ এ সময় বিভিন্ন ওয়ার্ডের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একই সভায় ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।
নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। এর মধ্যে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয় ধরা হয়েছে।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। ওই সংশোধিত বাজেট অনুযায়ী সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।
বাজেট উপস্থাপনায় বলা হয়, নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, পানি সরবরাহ ও মশক নিধন কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ওপরও জোর দেওয়া হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ‘এবারের বাজেট জনকল্যাণমুখী। নগরকে গ্রিন ও ক্লিন সিটিতে উন্নীত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও মশক নিধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।’
জনপ্রিয় সংবাদ

গাজীপুর সাব রেজিস্ট্রি অফিসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৯:২৯:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬