ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

বরিশাল বিভাগের বিএনপি থেকে নির্বাচিত একমাত্র নারী সংসদ ইলেন ভূট্টোকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বরিশাল বিভাগ থেকে বিজয়ী একমাত্র নারী সংসদ সদস্য ঝালকাঠি ও নলছিটি ২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে মন্ত্রী হিসেবে দেখতে চান তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের সাধারণ । জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং তৃণমূল পর্যায়ে তাঁর জনপ্রিয়তার শীর্ষের কথা তুলে ধরে ঝালকাঠির নলছিটি ২ আসনের সর্বস্তরের জনসাধারণ এই দাবি জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিকদের মতে, ঝালকাঠি ও নলছিটির মানুষের কাছে ইসরাত সুলতানা ইলেন ভূট্টো শুধু একজন সংসদ সদস্য নন; তিনি তাঁদের কাছে একজন ‘গণমানুষের নেত্রী ’তার সংসদীয় এলাকার জনসাধারণকে সংসদ অধিবেশনে (সোনার মানুষ বলে আখ্যায়িত করা)জননেত্রী বিএনপি থেকে বারবার নির্বাচিত এমপি ও ‘সোনার কন্যা’।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছেন, তার মূল্যায়ন হিসেবে তাঁকে এবার সরকারের মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান তাঁরা।

সংসদীয় এলাকার গন মানুষের দাবি, ন্যায্যতা, গ্রহণযোগ্যতা, সততা, জনসম্পৃক্ততা, রাজনৈতিক দক্ষতা এবং ভৌগোলিক প্রতিনিধিত্বের বিষয়গুলো বিবেচনায় ঝালকাঠি-২ আসনের বরিশাল বিগবাগের বিএনপি’র একমাত্র মনোনয়ন প্রাপ্ত নারী সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।

বরিশাল বিভাগের রাজনৈতিক অঙ্গনেও নারী নেতৃত্বের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এনে ইলেন ভূট্টোকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার দাবি জানাচ্ছেন তাঁর সংসদীয় এলাকার সমর্থকরা। তাঁদের ভাষ্য, তৃণমূলের সঙ্গে সংযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে জাতীয় পর্যায়ে তাঁকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া যেতে পারে।

স্থানীয় একাধিক বিএনপি’র রাজনীতিক ব্যক্তিরা বলেন, ঝালকাঠি ও নলছিটির মানুষ তাঁদের নির্বাচিত প্রতিনিধিকে শুধু সংসদে নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও দেখতে চান। তাঁদের প্রত্যাশা, সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে ইলেন ভূট্টো এলাকার উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন।

এলাকাবাসীর পক্ষে নলছিটি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, আলহাজ্ব শহিদুল হক শহীদ জানান, ইলেন ভুট্টো যেহেতু বিএনপি থেকে বারবার নির্বাচিত হয়ে নলছিটি ঝালকাঠির সোনার মানুষদের মন্ত্রিত্ব দায়িত্ব নিয়ে আরো উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে যেতে পারেন সে লক্ষ্যে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছেন।

নলছিটি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তবহারা দলের আহ্বায়ক খন্দকার অহিদুল ইসলাম বাদল বলেন, রাজনৈতিক ভারসাম্য, আঞ্চলিক প্রতিনিধিত্ব ও তৃণমূলের প্রত্যাশা—সবকিছু বিবেচনায় ইসরাত সুলতানা ইলেন ভূট্টোকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করা এখন ঝালকাঠি-২ আসনের মানুষের অন্যতম প্রধান প্রত্যাশা।

রানাপাশা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ মোতালেব হোসেন মোল্লা, জানান, নারী নেতৃত্বর ভূমিকা হিসেবে দাবি করব, বরিশাল বিভাগের একমাত্র জনগণের রায়ে নির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় দেখতে চাই।

জনপ্রিয় সংবাদ

বরিশাল বিভাগের বিএনপি থেকে নির্বাচিত একমাত্র নারী সংসদ ইলেন ভূট্টোকে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী

প্রকাশিত : ০৬:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬