জাহিদুল ইসলাম,দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।
সোমবার (১০আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ভিসি প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















