ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইরান নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

ইরান সংক্রান্ত বিষয়ের অজুহাতে চীনের বিভিন্ন কোম্পানি ও মানুষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে অযাচিত হস্তক্ষেপ তৈরি হচ্ছে এবং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ব্যাহত করছে।

তিনি যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ভুল সংশোধন করারও আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অন্যান্য দেশকে ইরান থেকে দূরত্ব বজায় রাখার এবং চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশ তখন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ৬ মাসেই সব কাজ শেষ হয় না’—পানিসম্পদ মন্ত্রী এ্যানি

ইরান নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন

প্রকাশিত : ০৫:০০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬