ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মন্দির থেকে জন্ম অষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের বিভিন্ন টসড়ক প্রদক্ষিণ করে সত্যনারায়ণ মণ্ডপে শেষ হয়। এতে বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তরা ঢাক-ঢোলসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। শোভাযাত্রায় ভক্তদের উপস্থিতিতে শহরে সৃষ্টি হয় উৎসবের আবহ। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন সনাতন ধর্মের প্রবর্তক ও মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ। তাঁর জন্মতিথি স্মরণে প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

আয়োজকরা জানান, জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাতে শহরের বিভিন্ন মণ্ডপে শ্রীকৃষ্ণের পূজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এ আয়োজনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।এ সময় উপস্হিত ছিলেন পুরেহিদ প্রল্লাদ চক্রবর্তী, শ্যামল কুমার নাথ, জয়দেব কুমার নাথ, বাবলু কুন্ডু, মদন কুমার সাহা, প্রমুখ। শোভাযাত্রার শেষে অসংখ্য ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

ইরান নিয়ে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলছে চীন

চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত : ০২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬