ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দেবীদ্বারে “আমরা গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে টিউবওয়েল স্থাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: “আমাার গ্রাম- আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে কুমিল্লার দেবীদ্বার পৌরসভার চাপানগর (সাহাপাড়ায়) সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে একটি খাবার পানির টিউবওয়েল ও চাপানগর গ্রামের টিনের ঘর মার্কেটের সামনে সর্ব সাধারণের জন্য একটি পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সভাপতি সাংবাদিক  এ, আর আহম্মেদ হোসাইন এর নেতৃত্বে সংগঠনের সেচ্ছাসেবী ও স্থানীয়দের উপস্থিতিতে এ টিউবওয়েল স্থাপন করা হয়।

মানুষের সেবায় সেচ্ছাসেবী আহম্মেদ হোসাইন এর উদ‍্যোগে গ্রাম উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত “আমার গ্রাম আমার দায়িত্ব”  সংগঠনটি গত দু’বছরে সেবামূলক কর্মকাণ্ডে এলাকায় খুবই প্রশংসিত হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মশক নিধন,বর্জ‍্য অপসারণ, ড্রেনেজ ব‍্যবস্তার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, অসহায় দরিদ্রদের সহায়তা, দরিদ্র রোগীদের চিকিৎসা সহায়তা, শিক্ষার উন্নয়নে কাজ করা, মাদক, বাল‍্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, করাসহ নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

সংগঠনটির এমন সামাজিক কার্যক্রমে এলাকায় সকলের মনে ঠাঁই করে নিয়েছে। ভবিষ্যতেও যেন তাদের এমন মানবিক, সামাজিক কাজগুলো চলমান থাকে এমন প্রত্যাশা করেন এলাকাবাসী।

সংগঠনের সভাপতি এ,আর আহাম্মেদ হোসাইন বলেন, আমরা এলাকার ধনাঢ‍্য এ প্রবাসীদের সহায়তায় গ্রাম উন্নয়নে অনেকদূর এগিয়েছি। আমরা চাপানগর ঈদগাহসহ গুরুত্বপূর্ণ স্থানে জনস্বার্থে পানির কল স্থাপনের পরিকল্পনা নিয়েছি। আমাদের কর্মকান্ডে অনুপ্রানীত হয়ে অন‍্যান‍্য গ্রামগুলো তার নিজ এলাাকার উন্নয়নে কাজ করলেই আমাদের স্বার্থকতা হবে।

জনপ্রিয় সংবাদ

‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ৬ মাসেই সব কাজ শেষ হয় না’—পানিসম্পদ মন্ত্রী এ্যানি

দেবীদ্বারে “আমরা গ্রাম আমার দায়িত্ব” সংগঠনের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশানে টিউবওয়েল স্থাপন

প্রকাশিত : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬