ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন কর্মসূচি ডেঙ্গু নিয়ে বিএনপির, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা সহ সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি। দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের দিয়ে তৈরি করা হবে ওই প্রচারপত্র। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান বারবার প্রচার এবং স্কুল, মাদ্রাসা, কলেজ ও হাট-বাজারে আবর্জনা রাখার জন্য বিন স্থাপনে সচেতনতামূলক কার্যক্রম চালানোর সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রিজভী জানান, বৈঠকে নতুন সদস্য হিসেবে তিনি, ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ ও চিকিৎসক ডোনার প্রথমবারের মতো জাতীয় স্থায়ী কমিটির সভায় অংশ নেন। বৈঠকে আগের সভার বিভিন্ন বিষয় নিশ্চিত করার পাশাপাশি যেসব বিষয় মীমাংসিত হয়নি, সেগুলো নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতি বিশেষ গুরুত্ব পায়।

রিজভী বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলার সঙ্গে যুক্ত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে তিনি যেসব কার্যক্রম নিয়েছেন, সেগুলো সঠিকভাবে বাস্তবায়নের বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো নিয়েও আলোচনা হয়েছে এবং তাকে ধন্যবাদ জানানো হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা ও জেলা পর্যায়ের সব হাসপাতালে মশারি সরবরাহ করা হবে। ডেঙ্গু প্রতিরোধ ও ডেঙ্গু সংক্রমণ থেকে দেশের মানুষকে রক্ষায় প্রধানমন্ত্রীর নেওয়া উদ্যোগগুলোর মধ্যে এটিও অন্যতম।

ডেঙ্গু প্রতিরোধে বিএনপি নিজস্বভাবে জনসচেতনতামূলক কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে রিজভী বলেন, দেশের নামকরা চিকিৎসক ও বিশেষজ্ঞদের মাধ্যমে একটি প্রচারপত্র তৈরি করা হবে। সেটি ঢাকা সহ সারাদেশে বিতরণ করবে বিএনপি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, গার্লস গাইড, স্কাউট এবং শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা তৈরিতে সম্পৃক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আহ্বান নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রোববার এমপিও শিক্ষকদের বদলি আবেদন শেষ

নতুন কর্মসূচি ডেঙ্গু নিয়ে বিএনপির, শূন্য পদে পদোন্নতির সিদ্ধান্ত

প্রকাশিত : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬