ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

দাবিদের চোখে, রিয়ালে এখনো অনুভূত হচ্ছে ক্রুসের অনুপস্থিতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

টনি ক্রুস অবসর নেওয়ার দুই বছর পরও রিয়াল মাদ্রিদ তার অভাব পূরণ করতে পারেনি বলে মনে করেন দাভিদে আনচেলত্তি। রিয়ালের সাবেক সহকারী কোচের মতে, জার্মান মিডফিল্ডারের বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়।

‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে দাভিদে বলেছেন, ক্রুস ও লুকা মদরিচ থাকাকালে রিয়ালের মাঝমাঠে ভালো নিয়ন্ত্রণ ছিল। বিশেষ করে প্রতিপক্ষের রক্ষণে কেউ দৌড় দিলে সেই জায়গায় বল পৌঁছে দেওয়ার কাজটি নিয়মিত করতেন তারা।

দাভিদের ভাষায়, ‘লম্বা পাসে খেলতে হলে এমন একজন দরকার, যে জানে কীভাবে বলটা জায়গামতো পৌঁছে দিতে হয়। শুধু আটজন খেলোয়াড়ের সামনে দৌড়ানোই ফুটবল নয়, জায়গামতো বল পৌঁছে দেওয়ার লোকও দরকার।’

ক্রুসকে দাভিদে বলেছেন ম্যাচের ‘মাস্টার’। তার মতে, জার্মান মিডফিল্ডার ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতেন এবং নিজের ছন্দে খেলা পরিচালনা করতেন। প্রতি ম্যাচে প্রায় ১১ কিলোমিটার দৌড়ানোর পাশাপাশি রক্ষণেও দায়িত্ব পালন করতেন ক্রুস।

রিয়ালের জন্য ক্রুসকে হারানো কেন এত কঠিন হয়েছে, সেটিও ব্যাখ্যা করেছেন দাভিদে। তার মতে, ক্রুসের মতো আরেকজনকে খুঁজে বের করার চেষ্টা না করে বর্তমান খেলোয়াড়দের নিয়েই দলের ভারসাম্য খুঁজে নিতে হবে।

তবে ক্রুসের সম্ভাব্য বিকল্প হিসেবে বার্সেলোনার রদ্রির নাম উল্লেখ করেছেন তিনি। রিয়ালে মানিয়ে নিতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে দাভিদে বলেন, ‘রদ্রি যেকোনো জায়গায় মানিয়ে নিতে পারবে। সে বিশেষ একজন খেলোয়াড়।’

জনপ্রিয় সংবাদ

ইউএফটিবি’র স্থায়ী ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দাবিদের চোখে, রিয়ালে এখনো অনুভূত হচ্ছে ক্রুসের অনুপস্থিতি

প্রকাশিত : ০৬:০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬