ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করলেন গাজীপুর জেলার পুলিশ সুপার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
​গাজীপুর প্রতিনিধিঃ পেশাদারিত্ব, নৈতিকতা এবং মূল্যবোধ সমুন্নত রেখে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
​শনিবার ১০ অক্টোবর শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
​পরিদর্শনের শুরুতেই পুলিশ সুপার থানার হাজিরকৃত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ উপস্থিত সকলের সামনে বিস্তারিত তুলে ধরেন। তিনি প্রতিটি সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেন।
​পরবর্তীতে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়ে তিনি বিশেষ জোর দেন। বক্তব্য ও পর্যালোচনার পর পুলিশ সুপার থানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
​পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আমিনুল ইসলাম, বিপিএম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম, শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জসহ শ্রীপুর ও কাপাসিয়া থানার বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ।
জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের রাজধানীতে নতুন করে বিকট বিস্ফোরণ

শ্রীপুর মডেল থানা আকস্মিক পরিদর্শন করলেন গাজীপুর জেলার পুলিশ সুপার

প্রকাশিত : ১১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬