ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন ডুয়েট প্রতিনিধি দল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
গাজীপুর প্রতিনিধিঃ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত বুধবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ওয়ালটন হাই-টেক পার্ক পরিদর্শন করেছেন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের অংশ হিসেবে ওয়ালটন কর্তৃপক্ষের আমন্ত্রণে এই পরিদর্শন সম্পন্ন হয়।
প্রতিনিধিদলে বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগম, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মইনুল ইসলাম, ম্যাটেরিয়ালস এন্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াসিম দেওয়ান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাজু আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রশিদ, ইনস্টিটিউট অব এনার্জি ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. এ. এন. এম. মোমিনুল ইসলাম মুকুট, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, পরিচালক (আইকিউএসি) অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, কম্পট্রোলার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং এম-ডুয়েট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।
ওয়ালটন হাইটেক-পার্ক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ডুয়েট প্রতিনিধিগণ ওয়ালটনের ফ্রিজ, এসি, লিফটসহ বিভিন্ন পণ্যের প্রোডাকশন ও ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি ঘুরে দেখেন। তারা ওয়ালটনের প্রোডাকশন লাইন, প্রসেসিং ও টেস্টিং সুবিধাসহ বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় তারা সেখানে স্থাপিত ভাসমান সোলার প্যানেল প্রজেক্টও পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মতবিনিময় সভায় ডুয়েট ও ওয়ালটনের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারকের আলোকে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় যৌথ গবেষণা, টেস্টিং ও কারিগরি সেবা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
ডুয়েটের সাথে ওয়ালটনের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং কার্যকর ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে দেশের প্রকৌশল ও প্রযুক্তি খাতের উন্নয়নে এই পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।
জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করলেন ডুয়েট প্রতিনিধি দল

প্রকাশিত : ০৮:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬