ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হলো নতুন প্রস্তাব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব দিয়েছে দুই মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) প্রস্তাবটি দুই দেশের কাছেই পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউ আরব।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নতুন প্রস্তাবকে ‘মিডেল গ্রাউন্ড প্রোপজাল’ হিসেবে অভিহিত করেছেন। এতে যুক্তরাষ্ট্র ও ইরানের দাবি-দাওয়ার আংশিক পূরণ হয়েছে।

যুক্তরাষ্ট্রের দাবি হলো ইরানকে তাদের পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করতে হবে। অপরদিকে ইরানের দাবি হলো তাদের যেসব অর্থ জব্দ করে রাখা হয়েছে সেগুলো ছাড়তে হবে। নতুন প্রস্তাবে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে দুই দেশের দাবির পুরোটা পূরণ না হলেও আংশিক পূরণ হয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির ইরানের রাজধানী তেহরানে গিয়ে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি ইরানের কাছে প্রস্তাবটি পৌঁছে দেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র দ্য নিউ আরবকে জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সেনাপ্রধান ইরানে গেলেন

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া হলো নতুন প্রস্তাব

প্রকাশিত : ০১:০১:২০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬