শেরপুর প্রতিনিধি: শেরপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, আব্দুল আওয়াল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল প্রমুখ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ ও স্কুল-কলেজের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
এর আগে ৭ নভেম্বর উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন, সড়কদ্বীপ ও সড়কসজ্জার আয়োজন করা হয়। পরে বিকেল ৩টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং জেলা শিশু একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সিনেমা হল ও ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন এবং দিনব্যাপী শিশু পার্কগুলো উন্মুক্ত রাখা হয়।

ডেস্ক রিপোর্ট 






















