ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৪৯ বার দেখা হয়েছে

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের (WBST) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) কালীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
​কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজক সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও আর্থিক সহযোগিতা তাদের উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে এবং একটি শিক্ষিত ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

নতুন ধানের ঘ্রাণে মুখর গ্রাম, নবান্ন উৎসবে ফিরল হারানো দিনের আমেজ

কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে অ্যাওয়ার্ড প্রদান

প্রকাশিত : ০৬:৫২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬