ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের জন্য আসছে আরও দুটি বাস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের পরিবহন আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কলেজ প্রশাসন। বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) থেকে ভাড়া নিয়ে বাস দুটি পরিচালনা করা হবে। পাশাপাশি নতুন দুটি রুটেও বাস চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) কলেজের বাস পরিচালনা কমিটি ও কলেজ প্রশাসনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন বাস পরিচালনা কমিটির সদস্য তরিকুল ইসলাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থী পরিবহনে যুক্ত হচ্ছে আরও দুটি নতুন বাস, দুটি নতুন রুট। আজ কলেজ পরিবহন কমিটির সঙ্গে অধ্যক্ষ মহোদয় এক জরুরি মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।

এ বিষয়ে বাস পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী ওয়াহেদ বলেন, বাস পরিচালনা কমিটি ও কলেজ প্রশাসনের মধ্যে অনুষ্ঠিত সভায় আরও দুটি বাস যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস দুটি বিআরটিসি থেকে ভাড়া নেওয়া হবে। বিআরটিসির কর্মকর্তারা কলেজে আসবেন।

নতুন বাসের রুট প্রসঙ্গে তিনি বলেন, নতুন দুটি বাস সম্পূর্ণ নতুন দুটি রুটে চলাচল করবে। তবে কোন কোন রুটে বাস দুটি চালু করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এক্ষেত্রে শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। ইন্টারমিডিয়েট ও অনার্স উভয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্যই এই বাস চালু করা হচ্ছে। কোনো নির্দিষ্ট শ্রেণি বা বিভাগের শিক্ষার্থীদের জন্য এককভাবে বাস আনা হচ্ছে না। সোহরাওয়ার্দী কলেজের সব শিক্ষার্থীই এসব বাস ব্যবহার করতে পারবেন।

কলেজের নিজস্ব বাস না থাকার বিষয়ে কাজী ওয়াহেদ বলেন, এই মুহূর্তে কলেজের এমন কোনো ফান্ড নেই, যার মাধ্যমে নিজস্ব বাস কেনা সম্ভব। তবে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং তাদের নিয়মিত ক্লাসে ফেরাতে আমরা বদ্ধপরিকর। সে লক্ষ্যেই শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য আরও দুটি বাস বাড়ানো হচ্ছে।

এদিকে, নতুন দুটি বাস যুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরা। হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, কলেজ প্রশাসনের উদাসীনতার কারণেই এতদিন আমরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আমাদের দাবিকে গুরুত্ব দেওয়ার জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ। তবে শুধু বিআরটিসি থেকে ভাড়া করা বাস নয়, শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি পরিবহন সুবিধা নিশ্চিত করতে কলেজের নিজস্ব বাসের ব্যবস্থা করার বিষয়েও কলেজ প্রশাসনের নজর দেওয়া উচিত।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা সাবরিন বৃন্ত বলেন, আমাদের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবার জন্য কলেজ প্রশাসনকে ধন্যবাদ। আশা করি, নতুন দুটি বাস চালু হলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং নিয়মিত ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়বে। তবে আমরা আশা করি, ভবিষ্যতে সোহরাওয়ার্দী কলেজের পরিবহন ব্যবস্থায় নিজস্ব বাসও যুক্ত হবে।

এ বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানকে হারিয়ে দশম বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের জন্য আসছে আরও দুটি বাস

প্রকাশিত : ০৯:০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬