ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ওসি আদিল হোসেনের নেতৃত্বে বাকেরগঞ্জে বড় সাফল্য, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজিজুল গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে থানা পুলিশ।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেনের নেতৃত্বে বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রুনসি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ আজিজুল হক (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আজিজুল হক রুনসি এলাকার বাসিন্দা। তিনি মৃত চেরাগ আলী হাওলাদারের ছেলে।

ওসি আদিল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বসতঘরে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ওসি আদিল হোসেনের নেতৃত্বে বাকেরগঞ্জে বড় সাফল্য, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজিজুল গ্রেপ্তার

ওসি আদিল হোসেনের নেতৃত্বে বাকেরগঞ্জে বড় সাফল্য, ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজিজুল গ্রেপ্তার

প্রকাশিত : ০৫:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬