ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

জিয়ার স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • ৪০১ বার দেখা হয়েছে

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সরকার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বাতিলের সিদ্ধান্ত রহিত করেছে।

মঙ্গলবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এ বছর পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন— বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), সংস্কৃতিতে নভেরা আহমেদ (মরণোত্তর), সমাজসেবায় স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর), মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর), শিক্ষা ও গবেষণায় বদরুদ্দীন মোহাম্মদ উমর, প্রতিবাদী তারুণ্যে আবরার ফাহাদ।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ২০০৩ সালে (মরণোত্তর) প্রদত্ত স্বাধীনতা পুরস্কার মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনও নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের ওই সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা আব্বাস

জিয়ার স্বাধীনতা পদক পুনর্বহাল, এবার পুরস্কার পাচ্ছেন ৭ জন

প্রকাশিত : ০৮:১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫