ঢাকা ১০:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ঐকমত্যের সংলাপ ফের শুরু আজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

রাষ্ট্র সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ সোমবার (৭ এপ্রিল) থেকে আবারও সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্যে গঠিত কমিশন। আজ বিকেল ৩টায় কমিশনের সঙ্গে সভা হবে এবি পার্টির।

সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন। এতে ২৮টি দল তাদের মতামত দিয়েছে।

মতামত দেয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। ইতোমধ্যে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে দলগুলোর জমা দেওয়া মতামত নিয়ে আলোচনা করেছে কমিশন।

কমিশনের সমন্বয়কের দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার গণমাধ্যমকে বলেছেন, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনা হবে।

আজ এবি পার্টির সঙ্গে আলোচনায় কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা থাকবেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবেন। এবি পার্টি ১৬৬টি সুপারিশের ১০৮টিতে একমত, ৩২টিতে ভিন্নমত ও ২৬টিতে আংশিক একমত জানিয়েছে।

রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

জনপ্রিয় সংবাদ

১ কিলোমিটারে সীমাবদ্ধ বেতার তরঙ্গ বিপদে উপকূলীয় মানুষ

ঐকমত্যের সংলাপ ফের শুরু আজ

প্রকাশিত : ০১:১৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫