ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৩৫১ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় অন্তত আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক।

এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫০ হাজার ৯৫০ জনে পৌঁছেছে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলিদের অবিরাম বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। রোববার গাজা উপত্যকা জুড়ে হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ছয় ভাইও রয়েছেন যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজা শহরের আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার কারণে এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে এই ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে সর্বশেষ এই প্রাণহানির ঘটনায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১১ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ১৫৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।

জনপ্রিয় সংবাদ

উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৩৭ ফিলিস্তিনি

প্রকাশিত : ১১:৫৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫