ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৪৬৯ বার দেখা হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কো সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার কাতারের রাজধানী ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকে অংশ নেয় ইরান। ওই বৈঠকের বিস্তারিত নিয়ে আলোচনা করতেই মূলত মস্কো যাচ্ছেন আরাঘচি। এ সপ্তাহেই মস্কো যাওয়ার কথা রয়েছে আরাঘচির। এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। খবর এএফপির।

সোমবার (১৪ এপ্রিল) এএফপিকে তেহরানের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘ড. আরাঘচি এ সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাবেন।’

তিনি আরও জানান, এ সফর ‘পূর্বনির্ধারিত’ এবং এটি ‘মাসকাট আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ হবে।’

শনিবারের বৈঠকের পর উভয় দেশই একে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ বলে আখ্যায়িত করে।

অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিষয়ে খুব শিগগির সিদ্ধান্ত নিতে চান তিনি।

ইতোমধ্যে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের চুক্তি সফল না হলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প।

জনপ্রিয় সংবাদ

রাম্রাসাই মারমা উদ্যোগে বিজিতলা-বেতছড়ি মারমা পাড়ায় পারাপার সেতু উদ্বোধন

রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১১:২৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫