ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৩৯

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ৩৫৫ বার দেখা হয়েছে

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত আছে। শেষ ২৪ ঘণ্টায় এ হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হবার খবর পাওয়া গেছে। এ সময় আরও শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সোমবার (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫১ হাজারে পৌঁছে গেছে। এ ছাড়া হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙ্গে গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানা যায়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ৯৮৩ জনে পৌঁছেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ১১৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৬ হাজার ২৭৪ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ

উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

গাজায় শেষ ২৪ ঘণ্টায় নিহত ৩৯

প্রকাশিত : ১১:৩৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫