ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজধানীর ভাটারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪১২ বার দেখা হয়েছে

রাজধানীর ভাটারা থানার খিলবাড়িরটেক এলাকার একটি বাসা থেকে অজ্ঞাতপরিচয় (২২) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে খিলবাড়িরটেক ৬২০ নম্বর বাড়ির চারতলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুম থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, গত ৪ জুলাই রাত ৯টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুগল বাসাটি ভাড়া নেয়। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পান। ভেতরে গিয়ে তিনি ফ্লোরে পড়ে থাকা নারীর নিথর দেহ দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।

এসআই সাজ্জাদ আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর ঘাতক পালিয়ে গেছে। মরদেহে পচন ধরেছে, তাই মৃত্যুর সঠিক সময় ও কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘাতককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত

রাজধানীর ভাটারায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৪:১০:২১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫