ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

যশোর-চুকনগর সড়কে বাসচাপায় নিহত ২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

যশোর-চুকনগর সড়কে বাসচাপায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) দুপুরে সড়কের মনিরামপুর ডিগ্রি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- ভ্যানযাত্রী গাইবান্ধার সাঘাটার আব্দুল্লাহপাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও পথচারী উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

আহতরা হলেন- গোপালপুর গ্রামের মকলেস মোড়লের ছেলে শোয়েব আক্তার, জালঝাড়া গ্রামের আব্দুর রহিম গাজীর ছেলে ইব্রাহিম গাজী এবং অপরজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত ও আহতরা স্থানীয় একটি কারখানায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মনিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মনিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে সজোরে ধাক্কা দেয় বাসটি। এরপর প্রায় ৩০ মিটার দূরে গিয়ে বাসটি এক পথচারীকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল। পরে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে চালক আব্দুল গণিকে (৩৫) পুলিশের কাছে সোপর্দ করে।

মনিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঘাতক বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জ্বালানি তৈল মজুদ ও ওজনে কম এসব অপরাধে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর-চুকনগর সড়কে বাসচাপায় নিহত ২

প্রকাশিত : ১২:২৬:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫