ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

রপ্তা‌নিতে নগদ সহায়তা পাবে ৪৩ পণ্য সর্বোচ্চ ১০ শতাংশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪৩ ধরনের পণ্য ও খাতে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা সহায়তা অব্যাহত থাকবে। শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। গতবারও একই হারে এই ৪৩টি পণ্য সহায়তা পেয়েছে।

সরকারি সিদ্ধান্তের আলোকে বৃহস্প‌তিবার (১০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারের নির্দেশনা অনুযায়ী, চল‌তি বছরের ১ জুলাই থেকে  ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ে ৪৩টি পণ্য রপ্তানির বিপরীতে প্রণোদনা বা নগদ সহায়তা পাবে।

নগদ সহায়তা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বরাবরের ন্যায় চলতি অর্থ বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে নগদ সহায়তা পরিশোধ বিষয়ে এ সার্কুলার জারি করা হয়েছে। রপ্তানিতে নগদ সহায়তার হার কমানোর পর গতবছরে সর্বশেষ যে হারে প্রণোদনা দেওয়া হয়েছিল সেই হার এবারও বহাল রাখা হয়েছে।

রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা ছাড়ের আগে বহিঃনিরীক্ষক বা অডিট ফার্মের মাধ্যমে নিরীক্ষা করাতে হয়। ব্যাংকে নিয়োজিত বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে এ নিরীক্ষা করানো যাবে।

জনপ্রিয় সংবাদ

গাজায় ‘যুদ্ধবিরতি সবচেয়ে বড় মিথ্যা’, বললেন এক বাসিন্দা

রপ্তা‌নিতে নগদ সহায়তা পাবে ৪৩ পণ্য সর্বোচ্চ ১০ শতাংশ

প্রকাশিত : ০৭:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫