ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রিয়াজের মৃত্যুর গুঞ্জন, এবার মুখ খুলল পরিবার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে আছেন। তার অবস্থান এখনও স্পষ্টভাবে জানা যায়নি। কিছু গুজবে বলা হচ্ছে, তিনি ভারতে চলে গেছেন, আবার কেউ মনে করছেন তিনি দেশের কোথাও আছেন। তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর গুজব। তবে এ খবরের কোনো প্রমাণ নেই, এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।

তবে, এবার রিয়াজের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে- তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।

বুধবার সন্ধ্যায় রিয়াজের পরিবারের পক্ষ থেকে দেশের একটি প্রথম সারির সংবাদমাধ্যমকে জানানো হয়, অভিনেতা জীবিত ও সুস্থ আছেন। রিয়াজের স্ত্রী এই খবরের সত্যতা নাকচ করে দিয়ে বলেন, ‘এ ধরনের খবর একেবারেই সত্য নয়। রিয়াজ সুস্থ আছেন। যেখানেই আছেন, তিনি ভালো আছেন।’

চলচ্চিত্রে রিয়াজের যাত্রা শুরু হয় ১৯৯০-এর দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি দুই দশক ধরে ঢালিউডের জনপ্রিয় মুখ হিসেবে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।

রাজনীতির ক্ষেত্রেও রিয়াজ আগে সক্রিয় ছিলেন। তিনি শেখ হাসিনার বিভিন্ন সফরে অংশগ্রহণ করেছেন এবং কয়েকবার তার সফরসঙ্গী হিসেবে দেখা গেছে।

লক্ষ্মীপুরে ধরিত্রী পাম্পে বৈধভাবে জ্বালানি তেল বিক্রি: সংবাদ সংগ্রহে গিয়ে মালিক পক্ষের হামলায় আহত সময়টিভির ভিডিও জার্নালিস্ট

রিয়াজের মৃত্যুর গুঞ্জন, এবার মুখ খুলল পরিবার

প্রকাশিত : ১১:৫৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫