ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার চর কুড়িগ্রামে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) কুড়িগ্রাম জেলা কমিটির আয়োজনে এ কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশগ্রহণ করে।

কর্মসূচিতে শিশু অধিকার, শিশুর সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের নিজেদের মতামত, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ দেওয়া হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘আমার চোখে শিশুর অধিকার’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শিশুরা ছবি আঁকার মাধ্যমে শিশু অধিকার বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

আয়োজনটিতে সহযোগিতা করে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সেভ দ্য চিলড্রেন।

শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের মতামত প্রকাশের সুযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকার বিশিষ্ঠ শিল্পপতি প্রদ্যুৎ তালুকদারকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা

কুড়িগ্রামে শিশু অধিকার নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:২০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬