ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইরান নিয়ে আসছে ‘ফাদার অব অল বোম্বস’ খ্যাত নতুন ঘাতক অস্ত্র

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন একটি মারণাস্ত্র উন্মোচন করবে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহাবি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি এমন অস্ত্র যা শত্রুরা আগে দেখেনি।

ইরানের বিপ্লবী গার্ড এমন সময় নতুন অস্ত্র সামনে আনার কথা বলল যখন যুক্তরাষ্ট্র ইরানে ‘মাদার অব অল বোম্বস’ নামে একটি বিশালাকার বোমা ব্যবহারের পরিকল্পনা করছে। মার্কিন বাহিনীর কাছে ‘অ-পারমাণবিক’ যত বোমা আছে এরমধ্যে মাদার অব অল বোম্বস সবচেয়ে বড় ও প্রাণঘাতী।

বিপ্লবী গার্ডের মুখপাত্র নতুন অস্ত্র নিয়ে বার্তাসংস্থা ওয়াইজেসিএনএ-কে গতকাল বুধবার (২১ অক্টোবর) বলেন, “আমরা ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচন করার প্রস্তুতি পর্বে আছি। এটি শত্রুদের জন্য নতুন অস্ত্র।”

তবে অস্ত্রটি কী ধরনের, কতটা শক্তিশালী, এর কার্যক্ষমতা অথবা কখন এটি উন্মোচন করা হবে সেটি স্পষ্ট করেননি মোহাবি।

জনপ্রিয় সংবাদ

জুয়ার টাকা উত্তোলন নিয়ে বাগবিতণ্ডা, গ্রেপ্তার ছাত্রলীগের সহ-সভাপতি

ইরান নিয়ে আসছে ‘ফাদার অব অল বোম্বস’ খ্যাত নতুন ঘাতক অস্ত্র

প্রকাশিত : ০৬:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬