ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

বাংলাদেশ একসঙ্গে স্কাই-ডাইভিংয়ে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৫৭ বার দেখা হয়েছে

বিজয়ের মাসে এক অনন্য আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের সময় বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা ওড়ানোর বিশ্বরেকর্ড গড়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে এই কৃতিত্ব অর্জিত হয়েছে। এই দলে বিডার আশিক চৌধুরীসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা অন্তর্ভুক্ত ছিলেন। ব্যতিক্রমী এই অভিযানে আকাশপথে একসঙ্গে উড্ডয়ন করা হয় লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে সশস্ত্র বাহিনী বিভাগ (আর্মড ফোর্সেস ডিভিশন)।

আইএসপিআর আরও জানায়, Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)— শিরোনামে এই বিশ্বরেকর্ডটি অর্জন করেছে ‘টিম বাংলাদেশ’। এর মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ‘টাইটেল হোল্ডার’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল।

এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে রাখা। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বিভিন্ন কাজের প্রশংসায় ভাসছেন

বাংলাদেশ একসঙ্গে স্কাই-ডাইভিংয়ে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল

প্রকাশিত : ১১:১৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬