ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের হাতে আটক ছয়জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিমকোট গ্রামের বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পশ্চিমকোট গ্রামের মাহিন হোসেন (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার দরবসা গ্রামের মিজানুর রহমান (২০), পশ্চিমকোট গ্রামের রাহুল হোসেন (২১), আবু সাঈদ (২০), শার্শার বাগুড়ি খেলতলা গ্রামের জাকির হোসেন কালু (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কামরুল ইসলাম (৪০)। এদের মধ্যে কামরুল বর্তমানে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর সেনবাগে সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত

যশোরের শার্শায় চোর সন্দেহে আটক ৬

প্রকাশিত : ০৬:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬