ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

বেবিবাম্প ও মানানসই লেহেঙ্গায় সোনম কাপুর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ফের মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। জীবনের এই বিশেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বাবা-মায়ের বাড়িতে আয়োজন করা হয়েছিল সোনমের ‘সাধ’ বা বেবি শাওয়ার অনুষ্ঠান। পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে দিনটি ছিল আনন্দ আর আড্ডায় ভরপুর।

অনুষ্ঠানে সোনমকে দেখা গেছে রাজকীয় এক সাজে। উন্মুক্ত বেবিবাম্প আর মানানসই লেহেঙ্গায় অভিনেত্রীর রূপ ছিল দেখার মতো। কানে টানা দুল আর গলার ভারী নেকলেসে তাকে লাগছিল অনন্য। সোনমের এই মাতৃত্বকালীন প্রেগন্যান্সি গ্লো সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পুরো অনুষ্ঠান জুড়ে সোনমের ছায়ার মতো পাশে ছিলেন স্বামী আনন্দ আহুজা। দুজনকে একসঙ্গে পূজা করতেও দেখা যায়। আচার-অনুষ্ঠান পালনের সময় আনন্দ যেভাবে সোনামকে আগলে রাখছিলেন, তা নেটিজেনদের মন জয় করে নিয়েছে। ভক্তরা এই দম্পতিকে শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন।

সোনমের এই বিশেষ দিনটি রূপ নিয়েছিল কাপুর পরিবারের এক মিলনমেলায়। অর্জুন কাপুর, অংশুলা কাপুর থেকে শুরু করে খুশি কাপুর উপস্থিত ছিলেন সবাই। এ ছাড়া বলিউডের গুণী অভিনয়শিল্পী অনুপম খের, শাবানা আজমি এবং প্রখ্যাত ডিজাইনার মাসাবা গুপ্তাও যোগ দিয়েছিলেন এই ঘরোয়া আড্ডায়। খাওয়া-দাওয়া আর প্রাণখোলা হাসিতে মুখর ছিল পুরো আয়োজন।

সোনম-আনন্দ তাদের প্রথম সন্তানের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে বরাবরই সচেতন। বড় ছেলের মুখ এখনো তারা প্রকাশ্যে আনেননি। বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও হয়তো একই গোপনীয়তা বজায় রাখবেন এই দম্পতি। আপাতত কাপুর ও আহুজা পরিবার নতুন অতিথির আগমনের অপেক্ষায় প্রহর গুনছে।

জনপ্রিয় সংবাদ

বেবিবাম্প ও মানানসই লেহেঙ্গায় সোনম কাপুর

প্রকাশিত : ০১:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬