ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ‎লক্ষ্মীপুর সদর উপজেলার সুতার গোপটা এলাকায় একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন দুই শ্রমিক।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে মেসার্স এনবিএসি ব্রিকফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহতরা হলেন ইটভাটা শ্রমিক রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)। তারা উভয়েই সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরভুতা গ্রামের বাসিন্দা।
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ইটভাটায় কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে আসেন তারা। ‎এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
‎স্থানীয় শ্রমিক শরাফত আলী  বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু বাঁচানো যায়নি।
‎এ ঘটনায় শ্রমিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীকে বাঁচানো গেল না আর বলে আক্ষেপ করেন তিনি।
‎কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়।
‎লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি।
‎ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু ‎

প্রকাশিত : ১০:৫৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬