ঢাকা ১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলের সীমান্ত এলাকায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও চোরাচালান পণ্য জব্দ করেন-বিজিবি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
  • ২১০ বার দেখা হয়েছে

Oplus_131072

বেনাপোল-শার্শা প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে বিস্ফোরণ দ্রব্য  মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) তারিখ দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১.৪ কেজি পটাশ(উচ্চ বিস্ফোরক দ্রব্য), ১.৪ কেজি মনশাল পাউডার(ফেরিক সাবসালফেট সল্যুশন), ৭৩ টি শাড়ী, ৬ কেজি জিরা, ৩.৫ কেজি কিসমিস, ১৭ টি খাদ্য সামগ্রী, ১৩৯২৯ টি চকলেট এবং ১০৯৫ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১৮,২৮,৭৯০/-(আঠারো লক্ষ আটাশ হাজার সাতশত নব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

সৈয়দপুরে যুব সমাজ একতা সংঘের নতুন কমিটি পরিচিতি ও শপথ অনুষ্ঠিত

বেনাপোলের সীমান্ত এলাকায় বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও চোরাচালান পণ্য জব্দ করেন-বিজিবি

প্রকাশিত : ০২:২২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬