জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি: “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা স্কাউটসের উদ্যোগে ৮ এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে ” বাংলাদেশ স্কাউটস দিবস” পালন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১১টায় সৃজনী বিদ্যানিকেতন মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ নুরুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান।

উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও স্কাউটার সুমাইয়া আক্তার সিফার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, গার্লস ইন স্কাউটস ইউনিট লিডার মোসাম্মাদ খাদিজা বেগম ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। বেলা সাড়ে ১১টায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল মাঠে দিবসটি উপলক্ষে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, স্কাউট পতাকা উত্তোলনপর্ব, র্যালি, স্কাউটস আন্দোলন ও ভুমিকা বিষয়ক আলোচনা সভা ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা উল্লেখযোগ্য। এসময় সৃজনী বিদ্যানিকেতন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দু’শতাধিক কাব স্কাউট ও স্কাউট বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

ডেস্ক রিপোর্ট 























