ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে স্কাউটস দিবস পালিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ১৮১ বার দেখা হয়েছে

জাহিদুল ইসলাম, দুমকি প্রতিনিধি: “নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার” এ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা স্কাউটসের উদ্যোগে ৮ এপ্রিল নানা কর্মসূচির মধ্য দিয়ে ” বাংলাদেশ স্কাউটস দিবস” পালন করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও বেলা সাড়ে ১১টায় সৃজনী বিদ্যানিকেতন মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা স্কাউটস এর কমিশনার মোঃ নুরুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রুপ সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান।

উপজেলা স্কাউট সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও স্কাউটার সুমাইয়া আক্তার সিফার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন, গার্লস ইন স্কাউটস ইউনিট লিডার মোসাম্মাদ খাদিজা বেগম ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ। বেলা সাড়ে ১১টায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল মাঠে দিবসটি উপলক্ষে অনুষ্ঠান সূচির মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, স্কাউট পতাকা উত্তোলনপর্ব, র‍্যালি, স্কাউটস আন্দোলন ও ভুমিকা বিষয়ক আলোচনা সভা ও বিদ্যালয়ের আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্নতা উল্লেখযোগ্য। এসময় সৃজনী বিদ্যানিকেতন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দু’শতাধিক কাব স্কাউট ও স্কাউট বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মাদারীপুরে মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মাসিক আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম মাহবুব হোসেন মুন্সিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, যানজট, বাজার ব্যবস্থাপনা, জনসাধারণের নিরাপত্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনসাধারণের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুমকিতে স্কাউটস দিবস পালিত

প্রকাশিত : ০২:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬